মহা শিবরাত্রিকে সামনে রেখে আজ থেকে দক্ষিণ ২৪ পরগণার কবরডাঙায় চালু হল 'নিউ কালিমাতা স্যুইটস'

কোলকাতা (৭ মার্চ '২৪):- মহা শিবরাত্রিকে সামনে রেখে আজ থেকে দক্ষিণ ২৪ পরগণার কবরডাঙায় চালু হল 'নিউ কালিমাতা স্যুইটস'  

ফিতে কেটে দোকানের উদ্ঘাটনের পর মিষ্টান্ন ভাণ্ডারের দুই অংশীদার প্রসেনজিৎ প্রামাণিক ও রাম অধিকারী আশা প্রকাশ করে বলেছেন, "আশা করি আমাদের তৈরী মিষ্টি সবার ভালো লাগবে। 

বলে রাখা ভালো, "আজ থেকে কয়েক দশক আগে 'নিউ অধিকারী স্যুইটস'-কে পারিবারিক সম্পত্তি রূপে পেয়ে এলাকায় মিষ্টান্ন ব্যবসায়ী রূপে পরিচিত হয়েছিলেন রাম অধিকারী।
রাম অধিকারীর দোকানেই গত ৭ বছর ধরে কাজ করতেন প্রসেনজিৎ প্রামাণিক।
মিষ্টির দোকানে বিক্রি ও খ্যাতি বেড়ে যাওয়ার ফলে এবার প্রসেনজিৎ প্রামাণিক-এর সাথে জুটি বেঁধে 'নিউ কালীমাতা স্যুইটস' চালু করলেন রাম অধিকারী। 

আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিষ্টান্ন ভাণ্ডারের অন্যতম অংশীদার প্রসেনজিৎ প্রামাণিক জানিয়েছেন, "এই বছরের মধ্যে আরো তিনটে দোকান খোলার ইচ্ছে আছে।"  

Popular posts from this blog

Curtain Raiser of Physical Disability Triangular T20 Trophy 2024 organised by DCCI

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah