আলোকচিত্রীদের অন্যতম সংগঠন 'আমরা চিত্রপ্রেমী'-র উদ্যোগে শনিবার দুপুরে কোলকাতার শ্যাম পার্ক-এ 'বসন্ত উৎসব'

কোলকাতা (১৬ মার্চ '২৪):- আলোকচিত্রীদের অন্যতম সংগঠন 'আমরা চিত্রপ্রেমী'-র উদ্যোগে শনিবার দুপুরে কোলকাতার শ্যাম পার্ক-এ আগাম 'বসন্ত উৎসব'-এ মেতে উঠলেন কোলকাতার যুবক যুবতীদের একাংশ। 

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার ও মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি  সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। 
'আমরা চিত্রপ্রেমী'-র পক্ষে রাজীব মুখার্জি এবং 'বসন্ত উৎসব'-এর অন্যতম সহযোগী সংস্থা 'নিউজ বেঙ্গল'-এর সোমনাথ সাহা একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আশা করব, আগামী দোল বা হোলি সমাজের সকল কলুষতা মুছে দিতে সমর্থ হবে।"

Popular posts from this blog

Curtain Raiser of Physical Disability Triangular T20 Trophy 2024 organised by DCCI

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah