শীতের মিঠে রোদ গায়ে মেখে অঙ্কন প্রতিযোগিতায় ভাগ নিল একঝাঁক কচিকাঁচা 'বালক সংঘ '

'বালক সংঘ'-এর উদ্যোগে এবং 'মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস'-এর সহযোগিতায় আজ কোলকাতায় হয়ে গেল শিশু ও কিশোরদের বয়সভিত্তিক এক অঙ্কন প্রতিযোগিতা। 
আয়োজক সংস্থার বক্তব্য অনুযায়ী, "দেড় শতাধিক শিশু, কিশোর আজকের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
অঙ্কন প্রতিযোগিতাকে উপলক্ষ করে বেলা ১০ টা থেকেই 'রায় বাহাদুর রোড'-এর একাংশ চলে যায় কচিকাঁচা ও তাদের অভিভাবক-অভিভাবিকাদের দখলে।
অঙ্কন প্রতিযোগিতার আয়োজক সংস্থা 'বালক সংঘ'-র সম্পাদক অর্পণ মিত্র এবং 'মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস'-এর প্রতিষ্ঠাতা কিষানকুমার আগরওয়াল একযোগে সাংবাদিকদের জানিয়েছেন, "৫ থেকে ৭ এবং ৭ থেকে ১০ বছরের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা যেমন খুশি আঁকোর আওতায় থাকলেও, ১০ থেকে ১৩ বছরের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা শীতকাল বা বনভোজনের দৃশ্য এঁকেছে অন্যদিকে ১৩ থেকে ১৬ বছরের কিশোর কিশোরীরা মেলা বা বিশ্ব উষ্ণায়ণ-কে বিষয় নিয়ে ছবি এঁকেছে।  
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে আগামী ২৬ জানুয়ারী এক অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।

Popular posts from this blog

Curtain Raiser of Physical Disability Triangular T20 Trophy 2024 organised by DCCI

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah