শিল্পী দের ক্রিকেট ম্যাচ ...

কোলকাতা (২৬ জানুয়ারী '২৪):- পশ্চিমবঙ্গে কর্মরত শিল্পী, তাঁদের পরিবার ও সন্তানসন্ততিদের ক্রীড়া নৈপুণ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে আগামী ২ মার্চ হতে চলেছে চতুর্থ তম 'হাউজএট সিক্স ২০২৪' নামাঙ্কিত মিশ্র লিঙ্গ-র এক নক আউট ক্রিকেট প্রতিযোগিতা।
'হাউজএট সিক্স ২০২৪'-এর লোগো ও পোস্টার উন্মোচন করে 'হাউজএট সিক্স ২০২৪'-এর চতুর্থ পর্বের অধ্যক্ষা পারমিতা ব্যানার্জি জানিয়েছেন, "হাউজএট সিক্স ২০২৪ ক্রীড়া শৃঙ্খলার খেলাগুলো হবে ছয় ওভারের। ১৮ বছর ও তদুর্দ্ধের মোট পাঁচটা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি দলের হয়ে মাঠে নামবেন ৮ জন করে খেলোয়াড়।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচিস্মিতা চক্রবর্তী, সম্মানীয় অতিথি রূপে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী আনন্দ সহ 'হাউজএট সিক্স ২০২৪'-এর উদ্যোক্তা রঞ্জনা দাস।

আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার ক্রিয়েটিভ হেড পলিমা ভদ্র, আয়োজক সংস্থার অধ্যক্ষা তথা মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি-র হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত করেন।

Popular posts from this blog

Curtain Raiser of Physical Disability Triangular T20 Trophy 2024 organised by DCCI

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah